মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

রংপুরে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার-৭

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,রংপুর:
রংপুর বিভাগের আট জেলায় নিয়মিত রোবাস্ট পেট্রোল এবং চেকপোস্ট স্থাপনের মাধ্যমে মাদক উদ্ধার করেছে রংপুর র‌্যাব-১৩। এরই ধারবাহিতায় পৃথক পৃথক অভিযানে বিপুল গাঁজা ও ফেন্সিডিলসহ সাতজনকে গ্রেফতার করা হয়।শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, র‌্যাব-১৩ সদর দপ্তর রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
তিনি বলেন, গত ১ অক্টোবর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা মোড় চার মাথা হতে ৩৬৪ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাট জেলার হাতিবান্ধা পূর্ব সিন্ধুরনা এলাকার সনাতন বর্মনের ছেলে সুমন্ত সাগর রায় অন্তর (২০), টংভাঙ্গা এলাকারা আজিজুল ইসলারে ছেলে আজহারুল ইসলাম মিঠুন (২৬) ও উত্তর সিন্ধুরনা এলাকার ময়েশ^র চন্দ্রের ছেলে অনিত্য চন্দ্র জীবন (২১)। এছাড়াও দিনাজপুর জেলার কোতয়ালী থানার রাজারামপুর এলাকা হতে ৫০৩ বোতল ফেন্সিডিলসহ দিনাজপুরের ওমরপাইল এলাকার খাদমেৃল হকের ছেলে ইজাবুল হক ওরফে রিজু (৩৩) ও গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর থানাধীন নাগবাড়ীগামী কাঁচা রাস্তার উপর হতে ৫৫৫ পিস ইয়াবাসহ সাদুল্লাপুর মধ্য ফরিদপুর এলাকার নুরন্নবী সরকারের ছেলে রানা সরকার (৩২) এবং লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন গাগলারপাড় এলাকা হতে ৫০০ পিস ইয়াবাসহ লালমনিরহাট কালিগঞ্জে গাগলারপাড় এলাকার নজরুল ইসলামের সরফত উদ্দিন (২৭) এবং রংপুর রেলওয়ে স্টেশন হতে ১২৮ গ্রাম হেরোইনসহ রাজশাহী রসুলপুর কুমদপুর এলাকার মৃত আজিমুদ্দিন সরকারের ছেলে আফজাল হোসেন সরদার (৫৮) গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com