বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্বসেরা গবেষকের তালিকায়

Reading Time: < 1 minute

সারাবংলা ডেক্স:
আন্তর্জাতিক গবেষণা সংস্থা অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। বৃহস্পতিবার (১৯ মে) সকালে বিশ্ববিদ্যালয়টির পাবলিক রিলেশন অফিসার মো. শাহ আলী ডেইলি সারাবাংলা24.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এডির সায়েন্টিফিক ইনডেক্সের ২০২২ সালের বিশ্বসেরা গবেষকের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় মার্কেটিং বিষয়ে বাংলাদেশের সেরা গবেষক হয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম।
তাঁর এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। প্রফেসর ড. শাহ্ আজম ডেইলি সারাবাংলা24.কমকে জানান, মার্কেটিং বিষয়ে বাংলাদেশের মধ্যে প্রথম হওয়ায় আন্তর্জাতিক খ্যাতনামা গবেষণা সংস্থা এডির প্রকাশিত তালিকায় আমার এসেছে।
প্রফেসর ড. শাহ্ আজম শিক্ষাজীবন থেকে বাঙালি জাতীয়তবাদী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক হিসেবে প্রগতিশীল শক্তিকে সুসংহত করেছেন। একই সঙ্গে দেশ নাটকের সক্রিয় কর্মী হিসেবে তিনি বাংলাদেশের গ্রুপ থিয়েটার আন্দোলনকে শক্তিশালী করেছেন। পৃথিবীখ্যাত উচ্চ র‌্যাংকের অনেক জার্নালে তাঁর বেশ কিছু সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। যেগুলো অনেক বিখ্যাত গবেষকরা সাইট করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com