বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

রাঙ্গামাটিতে সুভাষ দাস ও মনি দাস দম্পতিকে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন

Reading Time: < 1 minute

ফেসবুক থেকে নেওয়া:
রাঙ্গামাটিতে সুভাষ দাস ও মনি দাস দম্পতিকে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে।
গত ১৯ শে আগস্ট ২০২২ ইং তারিখে রাঙ্গামাটি পৌর কলোনি এলাকায় আনুমানিক রাত সাড়ে আট ঘটিকার পূর্ব শত্রুতার জের ধরে সুভাস ও তার স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, এলাকার কিছু দুষ্কৃতী লোক রাতের আঁধারে ঘরে ঢুকে সুভাষ দাস ও তার স্ত্রী মনি দাস’কে বেধড়ক মারধর করে। এবং তাকে ও তাঁর স্ত্রীকে ঘর থেকে টেনেহিঁচড়ে বাহির করে। একপর্যায়ে পাশবর্তী একটি নারকেল গাছের সাথে বেঁধে এই দম্পতিকে নির্মমভাবে মারধর করা হয়।
পরবর্তীতে এলাকাবাসী তাদের উদ্বার করে এলাকার লোকজন দু’জনকে চিকিত্সার জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠায়। দুঃখের বিষয় হলো এই ঘটনার ৪/৫ দিন অতিবাহিত হলেও এলাকার জনপ্রতিনিধি অপরাধীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেননি। থানায় মামলা হয়নি। এমনকি এই ঘটনা এখন পর্যন্ত কোন মিডিয়ায় প্রকাশ হয়নি!
আমাদের ধর্মীয় পরিচয় এর আগে আমরা সবাই মানুষ! এই ন্যাক্কারজনক ঘটনায় যারাই জড়িত তারা মানবতার শত্রু, মানুষ জাতির শত্রু। এই বর্বরোচিত কর্মকাণ্ডে যারা জড়িত তারা যে সম্প্রদায়ের হোক না কেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

বিনীত নিবেদক, সঞ্জয় সাহা, সদস্য সচিব
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট। পাবনা জেলা শাখা। পাবনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com