সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রাজশাহীতে আরডিএ’র নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইমারত নির্মাণ অব্যাহত

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীর তালাইমারীতে আরডিএ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে বোয়ালিয়া থানা পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইমারত নির্মাণ অব্যাহত রেখেছেন মোঃ আবু কালাম সাহেব আলি নামের এক ব্যক্তি। তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার তালাইমারী শহীদ মিনার এলাকার মৃত মহিরুদ্দিনের ছেলে। বর্তমানে তিনি তালাইমারী শহীদ বাবর আলী সড়কে একটি বহুতল ভবন নির্মান করেছেন। তবে এই নির্মান কাজে ব্যপক অনিয়ম করছেন বলে অভিযোগ স্থানীয়দের।
এ নিয়ে একই এলাকার ভূক্তভোগী মোঃ নাসিরুদ্দিন আলী নামের এক ব্যক্তি তার বিরুদ্ধে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি আমলে নিয়ে গত (১১ অক্টোবর) মোঃ আবু কালাম সাহেব আলীকে ইমারত আইন ১৯৫২এর ৩(খ) ধারা মোতাবেক কারন দর্শানোর নোটিশ প্রদান করেছেন আরডিএ কর্তৃপক্ষ।
একই তারিখে অফিসার ইনচার্জ, বোয়ালিয়া থানাকে উল্লেখিত নির্মাণ কাজ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা বোয়ালিয়া মডেল থানার এসআই মোঃ মতিউর রহমান। কিস্তু সাহেব আলী যেন অপ্রতিরোধ্য সকলের নির্দেশ অমান্য করে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে তার নির্মাণ করা অব্যাহত রেখেছেন। নিষেধাজ্ঞা থাকার পরও নির্মাণ কাজ অব্যাহত রাখার বিষয়ে জানতে চাইলে এসআই মোঃ মতিউর রহমান, ইমারত নির্মানকারী সাহেব আলীকে বার বার নিষেধ করার পরও তিনি কর্ণপাত করছেন না। কাজ চালিয়ে যাচ্ছেন। নির্মাণ কাজ বন্ধের জন্য দ্রুত ব্যবস্থা নিচ্ছি বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com