বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

রাজশাহীতে এমপি আয়েনের বিরুদ্ধে মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, রাজশাহী:

রাজশাহী-৩ আসনের (পবা-মোহনপুর) এমপি আয়েন উদ্দিনসহ আটজনের বিরুদ্ধে মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে আদালতে।বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজশাহীর মোহনপুর আমলি আদালতে মামলাটি করেন মারপিটের শিকার নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার আলী হায়দার নামের এক ব্যক্তি। তিনি সম্প্রতি অনুষ্ঠিত হওয়া রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানের কর্মী ছিলেন আলী হায়দার। তাকেসহ চার-পাঁচজনকে মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত দিয়েছেন। আসামিরা হলেন, এমপি আয়েন উদ্দিন, তার সহযোগী দেলোয়ার হোসেন, বুলবুল, মাহবুব, শফিকুল, টুটুল, রাজু ও সাইফুল। মামলার আরজিতে বলা হয়, গত রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানের প্রধান সম্নয়কারী ছিলেন মামলার এক নম্বর স্বাক্ষী এ্যাডভোকেট আবু রায়হান প্রধান নির্বাচন সম্বনয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ঘটনার দিন গত ৫ অক্টোবর দায়িত্ব পালন কালে তিনি মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পান যে, তাদের নির্বাচনী প্রচার কর্মী মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়ন পরিষদের পার্শে ফেস্টুন পোষ্টার টাঙ্গানোকে কেন্দ্র করে মামলার আসামীরা উত্তপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ কতে কতে ঘটনাস্থলে আসে অসিম কুমার দাস, মেহেরুন্নেছা, সুইট সহ ৪-৫ জনকে কিল, থাপ্পড় মেরে বুকের কাপড় ধরে টানাটানি করে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আটক রাখে। এমন সংবাদ পেয়ে ১নম্বর সাক্ষী অন্যান্য সাক্ষীগণকে নিয়ে তৎক্ষনাৎ ২টি মাইক্রোবাসে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। এর পর এমপি আয়েনের নির্দেশে অন্যান্য আসামীরা বাদীসহ সকল সাক্ষীদের উপর ঝাঁপিয়ে পড়ে কিল, ঘুষি, লাথি মারিতে থকে। এসময় লাঠি ও লোহার রড দিয়ে মাইক্রোবাস দুটির ক্ষতিসাধন করে। এছাড়া দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বিষয়টি দ্রুত জানাজানি হলে মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাদীসহ সাক্ষীদের উদ্ধার করে। মামলার আইনজীবী আবু রায়হান জানান, মামলাটি আমলে নিয়ে আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে দায়িত্ব দিয়েছেন।তবে মামলার বিষয়ে জানেন না বলে জানান এমপি আয়েন উদ্দিন। তিনি বলেন, ওইদিন ঘটনাস্থলে আমি উপস্থিত না থাকলে আরও বড় ধরনের ঝামেলা হত। আমি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করি। অভিযোগকারীরাই আমাদের লোকজনকে মারপিট করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com