বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে নিখোঁজের চারদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর বাঘায় সাব্বির হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজের চারদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে তার ব্যবহৃত ভ্যানটি উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।সাব্বির হোসেন উপজেলা বাউসা ইউনিয়নের হায়দার আলীর ছেলে ও আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাব্বির রোববার স্কুল ছুটির পর বিকাল ৪টার দিকে বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বাড়ি ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরে রাত সাড়ে ১১টায় সাব্বিরের চাচা শরিফুল ইসলাম বাদী হয়ে বাঘা থানা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সোমবার দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া এলাকার চারঘাট ঈশ্বরদী সড়কের পাশে একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ব্যাটারিবিহীন ভ্যানটি উদ্ধার করা হয়। আজ সকাল ৯টা ৪০ মিনিটে মুন্সিপুর আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওসি সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে আগেই জিডি করা ছিল। নিখোঁজের মরদেহ উদ্ধার করে প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন লেখা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com