বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :

 বিএনপির চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী আগামী নির্বাচনে প্রতিটি আসনে একক প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, রাজশাহীতেও একক প্রার্থী নিশ্চিত হবে। স্থানীয়ভাবে বসে প্রার্থীসংক্রান্ত বিষয়গুলোর সমাধান করা হবে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিজানুর রহমান মিনু বলেন, দলের চেয়ারম্যানের নির্দেশ, একটা ক্যান্ডিডেট (প্রার্থী) হবে ইনশাআল্লাহ। বিএনপি দেশকে গড়তে জানে। বিএনপি নেতৃত্বকে সঠিক সম্মান দিতে জানে। একক ক্যান্ডিডেট সব জায়গায় সুনিশ্চিত হবে, রাজশাহীতেও হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যানের নির্দেশনা রয়েছে,স্থানীয়ভাবে বসে প্রার্থীসংক্রান্ত বিষয়গুলোর সমাধান করা হবে। বিএনপির সব ওয়ার্ড, মহিলা কাউন্সিল, মেয়র পদ এবং স্থানীয় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারসহ সব পদে সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের কাছে দেশ বড়, দল বড়-বলেন তিনি। মাদককে জাতির শত্রু উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, যারা মাদক নিয়ে আসছে, তাদের মূল সোর্স চিহ্নিত করে পুলিশের কাছে ধরিয়ে দিতে হবে। মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ জন্য নতুন আইনও করা হয়েছে বলে জানান তিনি।ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, যারা ভূমিদস্যু, তাদের উৎখাত করে দেওয়া হবে। জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে |

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com