বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ

রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ করেছে র‌্যাব-৫।
সোমবার রাত ৩টার পরে রাজশাহী নগরীতে ও উপজেলার পুঠিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক। র‌্যাব জানায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে ২৪টি ককটেল জব্দ করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
একই রাতে পৃথক অভিযান চালিয়ে রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকা থেকে বিভিন্ন প্রকারের ৪০টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে, ৪টি রামদা, ৫টি হাসুয়া, ৫টি ছুরি, ১৮টি কুড়াল সদৃশ টাঙ্গি ও ২টি হাতলযুক্ত হ্যামার ।
জব্দকৃত এসব দেশীয় অস্ত্র আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব আরও জানায়, ধারণা করা হচ্ছে এসব ককটেল ও দেশীয় অস্ত্র আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে ত্রাস সৃষ্টি, বাধা প্রদান বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল। এই ঘটনায় জড়িতদের চিহ্নিতকরণ ও গ্রেফতারের জন্য র‌্যাব-৫ তৎপরতা অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com