শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ

বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি - সাবেক মন্ত্রী আবু সাঈদ বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি - সাবেক মন্ত্রী আবু সাঈদ

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
যারা দেশের জন্য জীবন দান করেন তারা প্রকৃত শহীদ। আমার পরিবারের সদস্যরা শহীদ হয়েছে তাই আমি গর্বিত। যারা দেশের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তারা শহীদ হতে পারে না, তারা বিশ^াস ঘাতক। অনেকে প্রশ্ন করেন আমি কেন বিএনপিতে যোগদান করলাম। আমি সেই সময়ে সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম। সে জন্য আমাকে বলা হত সংস্কার পন্থি। ২০০৮ সালের পর থেকে আওয়ামীলীগ থেকে আমি দুরে চলে এসেছি। আওয়ামীলীগে ফিরে যাবার চেষ্টা করিনি। সেই সংস্কার জুলাই সনদে শুরু হয়েছে। বিএনপি সংস্কারে বিশ্বাস করে। তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি। তারেক রহমানের নামের উপাধী দিয়ে এই নেতা আজ থেকে দেশ নায়ক তারেক রহমান হিসাবে নাম ভুষিত করেন। তিনি এও বলেন বর্তমান বাংলাদেশে একটা দল না থাকার ফলে একমাত্র স্বাধীনতার সপক্ষের দল বিএনপি, তাই স্বাধীনতার সপক্ষের দল হিসাবে আমি বিএনপিতে যোগ দান করেছি। ধুলাউরি উচ্চ বিদ্যালয় মাঠে ধুলাউরি ইউনিয়ন বিএনপি’র আয়োজনে বিএনপি’র নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবু সাঈদ এসব কথা বলেন।
ধুলাউরি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক তথ্য মন্ত্রী সদ্য বিএনপিতে যোগদান করা ড. আধ্যাপক আবু সাঈদ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পাবনা ১ আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ শামসুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতিয় নির্বাহী কমিটির সদস্য মোঃ সালাউদ্দিন খান পিপিএম, সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি কেএম মাহবুব মোর্শেদ জ্যোতিসহ বিএনপি’র নেতৃবৃন্দ। নির্বাচনী জনসভায় বিএনপি ও সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় নেতা-কর্মী জনসাধারণ উপস্থিত ছিলেন। প্রধান বক্তা বলেন আমি নিজামি সাহেবকে ৩ বার ভোট দিয়েছি। আগে ৩বারের বেহেস্তের টিকিট দেন, তাহলে আমি নির্বাচন না করে চলে যাবো। তিনি আরো বলেন, আমার এলাকায় প্রতিপক্ষ প্রার্থীর লোকজন বিভিন্ন ব্যাক্তিকে হুমকি ধামকি দিচ্ছে। তিনি হুশিয়ারী উচ্চারন করে বলেন, কোন হুমকি দিয়ে লাভ হবে না। আমরা আইনের শাসনে বিশ^াসি। তাই আইন হাতে তুলে নিবো না। আগামী ১২ তারিখে বিএনপিকে ভোট দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার আহবান জানান। তিনি এও বলেন, আমরা বেহেস্তের টিকিট দিতে পারবো না। তবে আমরা সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মসজিদের ইমামদের কার্ডসহ জনগণের কল্যানে সকল কার্ড আমরা দিবো। তাই আগামী ১২ ফেব্রুয়ারী বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com