শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ১৪,০০০ পিস ইয়াবাসহ মোঃ আল-আমিন (২০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টায় মহানগরীর বিমানবন্দর থানাধীন বারইপাড়া এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল।
গ্রেফতার মোঃ আল-আমিন নগরীর চন্দ্রিমা থানাধিন শিরোইল কলোনী (৩ নং গলি) এলাকার মোঃ আঃ সালামের ছেলে।
গতকাল বুধবার সকালে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে , একজন ব্যক্তি যাত্রীবেশে মাদকদ্রব্য ইয়াবা নিয়া রাজশাহী টু তানোর গামী লোকাল বাস যাহার রেজিঃ নং- দিনাজপুর-জ-০৫-০০২১ যাত্রীবাহী পরিবহণ যোগে তানোর এলাকার দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধা ৭টায় মহানগরীর বিমানবন্দর থানাধীন বারইপাড়া এলাকায় সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে র্যাব। চেকপোষ্ট করাকালীন সন্ধা সোয়া ৭টায় তথ্য অনুযায়ী মায়ের দোয়া নামের একটি যাত্রীবাহি বাস চেকপোষ্ট থামানো হয়। এ সময় মাদক কারবারী মোঃ আল-আমিন দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। পরে তার শরীর তল্লাশী চালিয়ে ১৪০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যাহার অনুমানিক মূল্য ৪২ লক্ষ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, লকডাউনের দীর্ঘ সময় ধরে এই ইয়াবাগুলো কক্সবাজারে রাখা ছিল। লকডাউনের শেষে সম্প্রতি ইয়াবা ট্যাবলেটগুলি কক্সবাজার থেকে নিয়ে এসেছে। এসব ইয়াবা নাটোরে এসেছিল এবং নাটোর হতে রাজশাহীর দিকে নিয়ে আসছিল। ইয়াবা বহণের জন্য বাস পরিবহণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এসব ইয়াবার মূল উৎস ও ঘটনার মূল রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং অচিরেই এর মূল রহস্য উদঘাটন করা হবে।
এ ব্যপারে গ্রেফতার আসামীর বিরুদ্ধে মহানগরীর এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com