বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে মাদকের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রাব্বানীকে নারী মাদক কারবারীর হুমকি

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীতে মাদকের সংবাদ প্রকাশ করায় সেলিনা নামের এক চিহ্নিত মাদক কারবারী জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিক ও রাজশাহী মহানগর প্রেসক্লাব ও রাজশাহী রিপোর্টাস ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ রানা রাব্বানীকে নারী নির্যাতন মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছেন মুঠোফোনে।
গতকাল বুধবার (১১ আগস্ট) দুপুর আড়াই টায় মুঠোফোনে সে নারী ঘটিত মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন।
এ নিয়ে সাংবাদিক মাসুদ রানা রাব্বানী গতকাল বুধবার দুপুর ৩টায় মতিহার থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। সাধারন ডায়েরী নং-৪৭৪, তাং-১১/০৮/২০২১।
এর আগে, রাজশাহী মহানগরীর পঞ্চবটি থেকে তালাইমারী পর্যন্ত মাদকের রমরমা কারবার, ধরা পড়ছেনা মূল হোতারা‘ শিরোনামে দৈনিক স্থানীয় পত্রিকা ও একাধিক অনলাইন নিউজ পোর্টালে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি গত মঙ্গলবার একাধিক অনলাইন নিউজ পোর্টালে এবং স্থানীয় পত্রিকায় গতকাল বুধবার প্রকাশিত হয়েছে। এরই জেরে একাধিক মাদক মামলার আসামী ও নারী মাদক কারবারী সেলিনা হুমকিদেয় সাংবাদিককে। তিনি নগরীর বোয়ালিয়া থানাধীন বাশার রোডে এলাকায় ভাড়া করা বাড়িতে থাকেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলাও রয়েছে।
ওই এলাকার একাধিক স্থানীয় বাসিন্দা ও মো. ফয়সাল হোসেন জানান, সেলিনা একজন ভয়ঙ্কর প্রকৃতির নারী। মাদক কারবার থেকে শুরু করে নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যার কারণে স্থানীয়রা তাকে ভয়ে কিছু বলতে পারেন না। তার কারণে এলাকার যুবসমাজের অনেকেই আজ মাদকাসক্ত। শুধু তাই নয়, কিছুদিন আগেই মাদক মামলার বিষয়ে তাকে ধরতে আসলে সে বোয়ালিয়া থানা পুলিশের সাথেও খারাপ আচরণ করে বলে জানা গেছে।
অনুসন্ধানে জানা গেছে, মাদক কারবারী সেলিনার রয়েছে ভাংড়ির ব্যবসা। নগরীর শহর রক্ষা বাঁধের উপর মানুষের চলাচলের রাস্তা দখল করে চালিয়ে যাচ্ছেন ভাংড়ির ব্যবসা। তার আড়ালেই তিনি চালাচ্ছেন মাদকের রমরমা ব্যবসা। এছাড়া মিরেট চক এলাকায় রয়েছে তার মাদকের কারবার।
সে অধিক মুনাফার জন্য সরাসরি কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসে রাজশাহীতে। বিক্রি করে পাইকারী ও খুচরা বলেও জানায় স্থানীয়রা।
মাদক কারবারী সেলিনার হুমকির ব্যপারে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মনকে অবগত করা হলে তিনি জানান, থানায় এসে সাধারন ডায়েরী করেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com