সোমবার, ২৭ Jul ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

রাজশাহীর ছাদ বাগানে এখন ড্রাগন ফল

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
সাবেক জনতা ব্যাংকের কর্মকর্তা মোঃ আমিনুল হক শাহমখদুম থানাধীন সালবাগান বাজারের পশ্চীম পাশে তার বাড়িতে তৈরি করেছেন ড্রাগন ফলের সুন্দর একটি ছাদ বাগান। বিভিন্ন ধরনের ফল ফুলের গাছের পাশাপাশি বেশি অংশে দেখা যায় ড্রাগন ফলের গাছ।
গাছের বিভিন্ন স্থানে ধরে আছে অসংখ্য ড্রাগন ফল। তার সে ছাদ বাগানে ড্রাগন ফলের সাথে ভিয়েতনামী ডাব গাছ ম্যালটা লেবুর গাছ আরো অনেক ধরনের ফুল ফলের গাছ।
আমিনুল হক বলেন, চাকরি জীবন থেকে অবসর নেওয়ার পর তার সময় কাটানোর জন্য এ পদক্ষেপ নেন। অবসর সময়ের বেশি অংশ সময় কাটায় এ ছাদ বাগানে ।
তিনি আবহাওয়া ও জলবায়ু মাটি ওপর ভিত্তি করে বলেন, রাজশাহী ড্রাগন ফল চাষের জন্য একটি উপযোগী স্থান। অনেক বেকার যুবকের কর্ম সংস্থানের একটি ভালো সুযোগ তৈরি করতে পারে ড্রাগন ফল চাষ। সল্প মূলধন দিয়ে শুরু করে অধিক মুনাফা অর্জন করা সম্ভব বলে জানিয়েছেন।
তিনি আরো বলেন ঢাকা সিটি কর্পোরেশনের ভেতরে যে বাসার ছাদে ছাদ বাগান আছে সেই বাসার হোল্ডিং ট্যাক্স ১০% ছাড় দেয়া হয়।
রাজশাহী সিটি কর্পোরেশন যদি এ ধরনের পদক্ষেপ নেয় তাহলে রাজশাহীতে ছাদ বাগানের সংখ্যা আরো বাড়বে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যেন তিনি এই পদক্ষেপ গ্রহণ করে রাজশাহী বাসিকে তাদের বাসার ছাদে বাগান করার প্রেরণা দেয়। এতে রাজশাহীর শস্য সবুজ প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং পরিবেশের আবহাওয়া ঠিক থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com