শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রাজশাহীর দুর্গাপুরে কৃষকলীগ নেতার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগ 

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর দুর্গাপুর উপজেলা কৃষকলীগের সহ সভাপতি ফিরোজ উদ্দিনের বিরুদ্ধে এক গৃহবধুকে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন ভিকটিম গৃহবধুর পিতা। অভিযুক্ত কৃষকলীগ নেতার বাড়ি উপজেলার কয়ামাজমপুর গ্রামে। ওই গ্রামের সিরাজউদ্দিনের পুত্র ফিরোজ উদ্দিন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ফিরোজ উদ্দিনের বাড়ির পাশেই ভিকটিমের বাড়ি। শুক্রবার রাতে প্রকৃতির ডাকে সাঁড়া দিতে বের হলে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণের চেষ্টা করে ফিরোজ উদ্দিন। পরে ওই রাতেই তাহেরপুর এলাকার এক বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করে তার স্বজনরা। এ ঘটনা শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছে ভিকটিমের পিতা।
কৃষকলীগ নেতা ফিরোজ উদ্দিন দাবি করেন, ভিকটিমের সাথে তার দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক চলছিল এবং গোপনে বিয়েও করেছিলেন। কিন্তু ওই বিয়ে অমান্য করে ভিকটিমের পরিবারের লোকজন ভিকটিমকে জোরপূর্বক বাগমারা উপজেলায় বিয়ে দেয়। তবে বিয়ের পরেও ভিকটিম গৃহবধূ ফিরোজ উদ্দিনের সাথে যোগাযোগ রাখতেন। ওই সম্পর্কের জের ধরেই শুক্রবার রাতে তাকে নিয়ে তিন ঘন্টা একাকী ছিলেন বলে দাবি করেছেন ফিরোজ উদ্দিন। এটি কোন অপহরণ বা ধর্ষণ চেষ্টা নয় বলেও দাবি করেন তিনি।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, এ ধরনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com