বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

রাজশাহীর পদ্মায় ধরা পড়লো ৫৫ কেজির বাঘাইড় মাছ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর পদ্মা নদীতে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। শুক্রবার ভোরে রাজশাহী নগরীর ধরমপুর জাহাজঘাট এলাকার পদ্মা নদীতে থেকে মাছটি ধরা পড়ে।
শুক্রবার ভোরবেলায় জেলে শাহজামান পদ্মা নদীতে মাছ ধরতে যায়। এসময় তার জালে বিশাল আকৃতির বাঘাইড় মাছ ধরা পড়ে। অন্য জেলেদের সহযোগিতায় মাছটি নদীর পাড়ে নিয়ে আসা হয়। সেখানেই মাছটি বিক্রি করে দেওয়া হয়।
জেলে শাহজামান বলেন, নদীতে জাল ফেলেছিলাম। হঠাৎ দেখি জাল টেনে নিয়ে যাচ্ছে কিছু একটা। পরে কৌশলে অন্য জেলে ও স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরে টেনে তুলতে সক্ষম হই। খবর পেয়ে এক পাইকারি মাছ বিক্রেতা মাছটি দামদর করে কিনে নিয়ে যায়। তার কাছে ৫০ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com