বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

রাজশাহীর পদ্মায় ধরা পড়লো ১১ কেজির বাঘাইড়

রাজশাহীর পদ্মায় ধরা পড়লো ১১ কেজির বাঘাইড়

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে আক্কেল আলী নামের এক জেলের জালে সাড়ে ১১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে সাড়ে ১১ হাজার টাকায় এবং মাছটি ক্রয় করেছেন দৌলতপুর গ্রামের মিন্টু হোসেন নামের এক ব্যক্তি। বুধবার সন্ধ্যার আগে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নিচে এই মাছটি ধরা পড়ে।
এ বিষয়ে কালিদাসখালী চরের জেলে আক্কেল আলী বলেন, অন্যান্য দিনের মতো লোকজন নিয়ে চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নিচে পদ্মায় মাছ ধরতে যাই। এদিন দুপুরে মাছটি ধরা পড়ে। পরে সাড়ে ১১ হাজার টাকায় বিক্রি হয়। সপ্তাহ খানেক আগেও সাড়ে ৮ কেজি ওজনের একটি মাছ পেয়েছিলাম। সেটাও সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি করেছিলাম। চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা ও মিজানুর রহমান বলেন, এ বছর পদ্মায় বড় বড় মাছ জেলেরা পাচ্ছেন। পদ্মা নদীতে বড় সাইজের মাছ পেলে উচ্চ মূল্য হলেও কেনার জন্য অনেকেই আসেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com