বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

রাজশাহীর পুঠিয়ায় স্ত্রীকে চুল কেটে নির্যাতন স্বামী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর পুঠিয়ায় যৌতুকের টাকার দাবিতে মারপিট করে স্ত্রীর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী আমেদুলকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত সোমবার দুপুরে নির্যাতনের শিকার ওই গৃহবধূর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গ্রেফতার আমেদুল উপজেলার কান্দ্রা গ্রামের মৃত. নইমুদ্দিনের ছেলে।
জানা গেছে, কান্দ্রা গ্রামের আমেদুল ইসলামের সঙ্গে ২৩ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় ওই ভুক্তভোগী গৃহবধূর। সংসার জীবন শুরুর কিছুদিন পর থেকেই নানা বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ শুরু হয়। প্রায়ই যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিকভাবে অত্যাচার ও নির্যাতন করত স্বামী আমেদুল। হটাৎ গত শনিবার যৌতুকের দাবিতে তাদের দুজনের মধ্যে ঝগড়া হলে মারধরের এক পর্যায়ে জোরপূর্বক স্ত্রীর মাথার চুল কেটে দেয় আমেদুল।
এ ব্যপারে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, শারীরিক নির্যাতন ও জোরপূর্বক মাথার চুল কেটে দেয়ার ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com