শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

রাজশাহীর মোহনপুরে মদ পানে ৩ জনের মৃত্যু, গ্রেফতার ২

রাজশাহীর মোহনপুরে মদ পানে ৩ জনের মৃত্যু, গ্রেফতার ২

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর মোহনপুরে দেশীয় মদ সেবন করে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়াও সেবন করে আরো চারজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে রাত হাসপাতালের বাইরে দুইজন এবং বৃহস্পতিবার সকালে হার্টফেল করে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মৃতরা হলেন, উপজেলার দুর্গাপুর গ্রামের সোলেমান আলীর ছেলে মুন্তাজ (৪২), ময়েজ মন্ডলের ছেলে টুটুল (২৮) ও মোংলার ছেলে একদিল (৫০)। এদের মধ্যে বৃহস্পতিবার সকালে হার্টফেল করে মারা যান মোংলার ছেলে একদিল। তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা গেছে। শুক্রবার মৃতের পরিবার ও মোহনপুর থানা পুলিশ সূত্রে খবরটি জানা গেছে।
এঘটনায় মোহনপুর থানা পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তারা হলো মতিহার গ্রামের মহিরের ছেলে মুকুল (৩৯), ধোপাঘাটা গ্রামের গফুরের ছেলে জনি (৪২)।
অসুস্থ হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, দুর্গাপুর গ্রামের কাশেম আলীর ছেলে পিন্টু (৩৫), মৃত জাহান আলীর ছেলে আকবর (৪৬), সাঈদ আলীর ছেলে মোনা (২৮) ও আফসার আলীর ছেলে ফিরোজ হোসেন (২৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধোড়সা গ্রামের চিহ্নিত মাদক সম্রাট হান্নানের কাছে থেকে দেশীয় মদ পটেনসি (কট) কিনে নিহত মন্তাজের বাড়িতে বসে মদ পান করে ৭জন। এরপর লুজ মোশানে এপর্যন্ত ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, মদ পানের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। একটি মাদক মামলায় দুই মাদক মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com