মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

রাজশাহীর মোহনপুর সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহীর মোহনপুরে ট্রাক, ভটভটি ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।বুধবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কেশরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার ১০ নং মারিয়া ইউনিয়নের জিউপাড়া গ্রামের আজিজুর রহমান (৩৫), মোহনপুর উপজেলা সদরের জাহাঙ্গীর হোসেন (৪৫) ও আবুল হোসেন (৫৫)।আহতরা হলেন- রাজশাহীর মোহনপুর উপজেলার ১নং ধুরোইল ইউনিয়নের আমরাইল গ্রামের মজিবর রহমান (৬০), তৈয়ব আলী (৫০), বাগমারা উপজেলার ১০ নং মারিয়া ইউনিয়নের সাকোয়া গ্রামের আনসারুজ্জামান (৪০) ও চঞ্চল (২৫)।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি হরিদাস মন্ডল জানান, বাগমারা থেকে তিন গরু নিয়ে একটি ভটভটি রাজশাহী নগরের সিটি হাটে যাচ্ছিল। এ সময় মোহনপুরের সাকোয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় একজন সাইকেল আরোহীকে চাপা দিয়ে ভটভটি উল্টে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে সাইকেল আরোহী নিহত হন। পরে আহত ছয়জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করা হয়। পরে তাদেরকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com