বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

রাজশাহীর সীমান্তে বিএসএফের তারায় পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্ত এলাকার পদ্মানদী থেকে দুই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) ভোর ৬ টার দিকে ভারতীয় সীমান্ত থেকে ১ কিলোমিটার ভেতরে ঝাউতলা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন, গোদাগাড়ীর চরআষাড়িয়াদহ ইউনিয়নের চরকানাপাড় গ্রামের মো. শুকুরদির ছেলে কাউসার আলী (১৮) ও একই গ্রামের আতিকুর রহমানের ছেলে মোশারফ হোসেন মুশা (১৯)।
এবিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, আমরা জানতে পেরেছি গত ১৯ ডিসেম্বর বিকালের দিকে ৭-৮ জন যুবক কাজের উদ্দেশ্যে চেন্নাই যাওয়ার জন্য অবৈধভাবে ভারতীয় সীমান্ত পাড়ি দিচ্ছিলো। ধারনা করা হচ্ছে, ভারতীয় বিএসএফ তাদের তাড়া করলে এদের মধ্যে ৫ জন ফেরত আসতে পেরেছে। বাকি দুইজন নিখোঁজ হলে মনেকরা হয় বিএসএফ তাদের আটক করে রেখেছে। শনিবার তাদের লাশ পাওয়ায় নিশ্চিত হওয়া যায় যে তাদের বিএসএফ আটক করে রাখেনি। কোনভাবে নদীতে পড়ে মারা গেছে। তবে তাদের লাশ ময়না তদন্ত করার জন্য রামেকের মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর বিষয়টি নিশ্চত হওয়া যাবে।
চরআষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল হক ভোলা বলেন, গত ১৯ ডিসেম্বর তারা দুজন নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজন হন। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি। শনিবার সকাল ৬ টার দিকে নদীতে মাছ ধরতে যাওয়া অন্য জেলেরা তাদের মৃতদেহ ভারতীয় সীমান্তের ১ কিলোমিটার ভেতরে ঝাউতলা নামক স্থানে মূল পদ্মানদীর থেকে ভাগ হওয়া সরু নদীতে দেখতে পেয়ে খবর দিলে মরদেহ তুলে আনা হয়। এই নদীতে পানি প্রবাহমান আছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com