বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

রাজশাহী নগরীতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আহত ৭

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন গুরুত্ব আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় পবার হরিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে। আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের মতিউর রহমান (৪০) তার স্ত্রী সীমা (৩০) সীমার বাবা মন্টু (৬০), মন্টুর বোন রাসনা (৭০) সজিব (১৫), সজিব (৩৩), সুফিয়ান (৬) ও মাইক্রোচালক রুবেল।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল বাশার। তিনি জানান, আর রাজশাহী থেকে ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। আর চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে হরিপুর এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষ হয়। তিনি আরও জানান, দূর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রীরা গুরুত্বর আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রামেক হাসতালে নিয়ে সেখানে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com