মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

News Headline :
পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ ফুলপুরে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ত্রিমাত্রিক সাঁড়াশি অভিযান! ইজরাইলকে লক্ষ্য করে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার হরিপুরে প্রকাশ্যে মাদকের আসর, যুবসমাজ ধ্বংসের পথে

রাজশাহী নগরীতে ৪ মাদক কারবারী গ্রেফতার 

রাজশাহী নগরীতে ৪ মাদক কারবারী গ্রেফতার  রাজশাহী নগরীতে ৪ মাদক কারবারী গ্রেফতার 

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে চারজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) নগরীতে রাতভর বেলপুকুর, রাজপাড়া, কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ রবিউল আলম (৩৬), সে নগরীর বেলপুকুর থানার বেলপুকুর মধ্যপাড়া এলাকার মৃত ওসমান গনির ছেলে, মোঃ আল আমিন (৩৮), সে রাজপাড়া থানার আলীগঞ্জ বাথানপাড়া এলাকার মোঃ নরুল ইসলামের ছেলে, মোঃ রবিন (৩৮), সে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীরসাহেবপাড়া (চারখুটার মোড়) এলাকার মোঃ আব্দুর রহমানের ছেলে ও মোঃ মাসুম (৩৪), সে নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া মিরের চক গ্রামের মোঃ সিদ্দিক ওরফে ইসমাইলের ছেলে।

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, শুক্রবার রাতে নগরীর চার থানা পুলিশের অভিযানে ৩৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা-সহ চারজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com