বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নাটোর জেলায় ড্রামের ভেতর থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

মোঃ শিবলী সাদিক, নাটোর রাজশাহী:
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় ড্রামের ভেতর থেকে মো. মোজাহার হোসেন নামে ১ জন বৃদ্ধের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১২ টার দিকে নলডাঙ্গা উপজেলার সেনভাগ লক্ষীকোল এলাকার মফাপাড়া ব্রিজের নিচ থেকে সাদা রঙের একটি ড্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত মোজাহারের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার কাতিলা ইউনিয়নের নখোপাড়া গ্রামে। তবে তিনি নওগাঁ জেলার আত্রাই উপজেলার দিঘা পরেশনগর গ্রামে থাকতেন। নলডাঙ্গা থানার ওসি মো. আবুল কালাম বলেন, সকালে স্থানীয়রা ড্রামের মধ্যে লাশ দেখে পুলিশে খবর দেন। পরে থানা পুলিশ লাশসহ ড্রামটি উদ্ধার করে রাজশাহীর ক্রাইম সিনকে খবর দেয়।
রাজশাহী থেকে ক্রাইম সিনের একটি দল এসে লাশ ড্রাম থেকে বের করে। এরপর তার নাম পরিচয় জানা যায়। কে বা কারা তাকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com