শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

রাজশাহী বিভাগের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষার্থী ধুনটের চিথুলিয়া বালিকা দাখিল মাদ্রাসার জুই

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
জাতীয় শিক্ষা সপ্তাহ’২২ এ ধুনট গোসাইবাড়ী ইউনিয়নের চিথুলিয়া বালিকা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ফারিয়া ইয়াসমিন জুই রাজশাহী বিভাগের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করেছেন। ধুনট মাধ্যমিক শিক্ষা অফিসের সৌজন্যে জানাযায়, রবিবার ২৯মে রাজশাহী বিভাগের মাধ্যমিক শিক্ষা বোর্ডের চুড়ান্ত ফলাফলে এ কৃতিত্বের খবর প্রকাশিত হয় । ফারিয়া ইয়াসমিন জুই প্রথমে উপজেলা, জেলা পরিশেষে রাজশাহী বিভাগের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে বিবেচিত হয়। জুই চিথুলিয়া বালিকা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ও রোল নম্বর ০১। সে জোড়খালি গ্রামের মোঃ ইকরামুল হক ও মোছাঃ জহুরা খাতুন জেসমিন এর একমাত্র কন্যা। জুই দুই ভাই বোনের মধ্যে ছোট। তার এই অভাবনীয় সাফল্যে ধুনট উপজেলার নির্বাহী অফিসার সন্জয় কুমার মহন্ত ও শিক্ষা অফিসার শফিউল আলম সহ অনেকেই শুভেচ্ছা পাঠিয়েছেন। সেই সাথে জুই এর পিতা রাজশাহী বোর্ড থেকে শুরু করে মাদ্রাসা পর্যন্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফারিয়া ইয়াসমিন জুই জন্য দোয়া কামনা করেন। উল্লেখ্য ধুনট উপজেলার শিক্ষা অফিসার শফিউল আলম উপজেলার মধ্যে জুই এর সফলতা দেখে মন্তব্য করেছিলেন যে, সে জেলাতেও শ্রেষ্ঠ শিক্ষার্থী হবে। কিন্তু বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হওয়ায় জুই এর প্রতি আন্তরিক অভিনন্দন জানান – যা ইতিমধ্যে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com