বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

রাজশাহী মহানগরীতে অটোরিক্সা চুরি করে পালানোর সময় ১১ মামলার আসামী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে অটোরিক্সা চুরি করে পালানোর সময় স্থানীয় জনতার সহায়তায় বিপুল বিশ্বাস (৩৭) নামের ১১ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার চোর মোঃ বিপুল বিশ্বাস, পাবনা জেলার ঈশ্বরদী থানার পিয়ারাখালী পশ্চিম টেংরী কাচারীপাড়ার মোঃ আব্দুর রাজ্জাক ওরফে রাজা বিশ্বাসের ছেলে।
শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল আলম।
তিনি জানান, বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর পৌনে ২ টায় মহানগরীর উপকন্ঠ পবা থানার মধুসুধনপুরের নওহাটা ছাগলহাটে একটি ব্যাটারী চালিত অটোরিক্সা চুরি করে পালিয়ে যায়।
পরে সন্ধ্যা সাড়ে ৬ টায় বরইকুড়ি গ্রামের রাস্তা দিয়ে অটোরিক্সাটি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতায় সহায়তায় পবা থানা পুলিশ চোর বিপুলকে চোরাই অটো-সহ গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে দুইটি অটোর চাবি উদ্ধার হয়।
এ ব্যপারে গ্রেফতার চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান নগর পুলিশের মুখপাত্র। উল্লেখ্য, গ্রেফতার চোর বিপুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অটোরিক্সা চুরি-সহ ১১ টি মামলা মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com