রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

রাজশাহী মহানগরীতে ছাত্রী নিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহী মহানগরীতে মোসাঃ সুরাইয়া খাতুন (১৯) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার একটি ছাত্রী নিবাস থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
মৃত শিক্ষার্থী সুরাইয়া খাতুন নওগাঁ জেলার নিয়মতপুর সদর থানা এলাকার মোঃ সহিদুল ইসলামের মেয়ে। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মহানগরীর হোসনীগঞ্জ বেতপট্ট এলাকার তটিনী লজ ছাত্রীনিবাস থেকে পড়াশোনা করতো।
মৃত সুরাইয়া খাতুনের রুমমেট নিতু জানায়, প্রতিদিনের ন্যায় শনিবার সকালে হেতেমখাঁ এলাকায় অবস্থিত নিউরণ প্লাস কোচিং সেন্টারে ক্লাস করতে যায় সুরাইয়া। সেখান থেকে দুপুর দেড়টার দিকে মেসে ফিরে রুমের দরজা লাগিয়ে দেয়। দীর্ঘ সময় ধরে ঘরের দরজা বন্ধ থাকায় তাকে ডাকতে দারজায় ধাক্কা দিলেও কোন শাড়া শব্দ পাওয়া যায় না। এই সময় দরজার একটি ছিদ্র দিয়ে উকি দিয়ে দেখা যায় ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না প্যাচিয়ে ঝুলছে শিক্ষার্থী সুরাইয়া।
পরে রুমমেটের চিৎকারে ছাত্রীনিবাসের অনান্য সদস্যরা ছুটে আসেন এবং বোয়ালিয়া থানা পুলিশে খবর দেন।
খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও সঙ্গিয় ফোর্স ঘটনা স্থলে পৌঁছায় এবং ফায়ার সার্ভিসের সদস্যদের ডেকে ঘরের দারজা ভেঙ্গে ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাজহারুল ইসলাম জানান, হোসনীগঞ্জ তটিনী লজ নামের একটি ছাত্রীনিবাস থেকে সুরাইয়া খাতুন নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মর্গে পাঠানো হয়েছে। তবে ওই শিক্ষার্থীর আতœহত্যার কারণ জানা যায় নি। ময়না তদন্ত রিপোর্ট হতে পেলে মৃত্যুার কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com