রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহী মহানগরীতে হেরোইন সহদুই মাদক কারবারি গ্রেফতার : মোটরসাইকেল জব্দ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে ১০০ গ্রাম হেরোইন-সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মাদক বহন কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল জব্দ করা হফেছে।
গ্রেফতারকৃতরা হলো: রাজশাহীর গোদাগাড়ী থানার বিদিরপুর মাদ্রাসাপাড়া এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে ও মোঃ আঃ রহিম (৩৭) ও চারঘাট থানার চামটা মধ্যপাড়া এলাকার মোঃ আইনালের ছেলে মোঃ মাইনুল (২৮)।
মঙ্গলবার দুপুর এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল আলম।
তিনি জানান, সোমবার (৯ জানুয়ারি) বিকাল পৌনে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগর ডিবি পুলিশ জানতে পারে, দুইজন মাদক কারবারি দামকুড়া থানার হরিপুর এলাকার মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মাদক কারবারি রহিম ও মাইনুলকে গ্রেফতার করে। এসময় রহিমের কাছে থাকা ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। সেই সাথে তাদের ব্যবহৃত দুটি মোটর সাইকেল জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারিরা জানায়, তারা দীর্ঘদিন যাবত তাদের ব্যবহৃত মোটরসাইকেলের মাধ্যমে হেরোইন বহন করে শহরের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আরএমপি’র দামকুড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রজু হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com