মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

রাজশাহী মহানগরীতে হেরোইন-সহ নারী মাদক কারবারী আটক

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে হেরোইন-সহ মোসাঃ ফাতেমা বেগম (৪৫) নেমের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি)।
বুধবার দিবাগত রাত পৌনে ১১টায় মহানগরীর রাজপাড়া থানার টিবি পুকুর বাইপাস এলাকায় ঢাকাগামী যাত্রীবাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার নারী মাদক কারবারি মোসাঃ ফাতেমা বেগম। সে ঢাকা মহানগরীর কদমতলী থানার পূর্ব জুরাইনের মোঃ নাসির আহম্মদের স্ত্রী।
বৃহস্পতিবার সন্ধায় এ তথ্যিনিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোঃ রফিকুল আলম। তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর ডিবি পুলিশ জানতে পারে, গোদাগাড়ী থেকে ঢাকাগামী বাসে এক যাত্রী হেরোইন নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১১ টায় রাজপাড়া থানার টিবি পুকুর বাইপাস এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশ। এরপর বর্নিত বাসটিকে আসতে দেখে সংকেত দিয়ে থামায় তারা। একই সময় বাসে অভিযান চালিয়ে ৮০গ্রাম হেরোইনসহ নারী মাদক কারবারি মোসাঃ ফাতেমা বেগমকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, উদ্ধারকৃত হেরোইন সে গোদাগাড়ীর মো: সেলিমের কাছ থেকে ক্রয় করে ঢাকায় নিয়ে যাচ্ছিল।
এ ব্যপারে গ্রেফতার নারী মাদক কারবারির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com