শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

রাজিবপুরে জনশুমারি ও গৃহগণনা-২০২২ উদ্বোধন

Reading Time: < 1 minute

শরিফুল ইসলাম, রাজিবপুর কুড়িগ্রাম :
কুড়িগ্রামের চর রাজিবপুরে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা-২০২২ উদ্বোধন হয়েছে ১৫ জুন (বুধবার) জাউনিয়ার চর গ্রামে। অনুষ্ঠান উদ্বোধন করেন চর রাজিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরো। এ সময় উপস্থিত ছিলেন জোনাল অফিসার মোঃ ওমর ফারুক, ইউসিসি মোঃ মাসুম মিয়া, গণনাকারি।
সপ্তাহব্যাপী এই জনশুমারি ও গৃহগণনা শেষ হবে আগামী ২১ জুন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম বাস্তবায়ন করবে।
এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে। একটি ওয়েবভিত্তিক ইনটিগ্রেটেড সেনসাস ম্যানেজমেন্ট সিস্টেম (আইসিএমএস) প্রস্তুতসহ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমে (জিআইএস) স্থানীয় বিভিন্ন পর্যায়ের কন্ট্রোল ম্যাপ প্রস্তুত করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি ও গৃহগণনা পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় ১০ বছর পরপর ১৯৮১, ১৯৯১, ২০০১ এবং ২০১১ সালে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ এবং পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শুরু হয়েছে।
জোনাল অফিসার মোঃ ওমর ফারুক বলেন, উপজেলার প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে জনশুমারি ও গৃহগণনা কাজ সম্পাদন করবেন ১৭৬ জন গণনাকারি এবং তাদের নিয়ন্ত্রন করবেন ৩০ জন সুপারভাইজার।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com