বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

রাজিবপুরে প্রেসক্লাবের উদ্যোগে পাঠাগার উদ্বোধন 

Reading Time: < 1 minute

মোঃ শরিফুল ইসলাম, রাজিবপুর কুড়িগ্রাম :
কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবে পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় । শনিবার সকালে অনুষ্ঠানে উপজেলা বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা প্রেসক্লাবটির সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রভাষক আব্দুস সবুর ফারুকী, মনফ বিদ্যুত সরকার, সাবেক সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ।  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বলেন, বর্তমানে আমাদের সমাজে সাহিত্য চর্চা নেই বললেই চলে । সবার মাঝে জ্ঞানের প্রদীপ ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ । সর্বসাধারণের জন্য পাঠাগারটি উন্মুক্ত করা হয়েছে ।
বীর মুক্তিযোদ্ধা প্রভাষক আব্দুস সবুর ফারুকী বলেন, বর্তমানে এমন পাঠাগার স্থাপনের আমাদের মন মানসিকতা অভাব । সাংবাদিকরা শুধু সংবাদ প্রকাশে সীমাবদ্ধ নয় । তারা যে সবসময় ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকে, তার বড় একটি উদাহরণ এটি । এই উদ্যোগটির মাধ্যমে এ অঞ্চলের তরুণ পাঠকেরা সাহিত্য চর্চা মাধ্যমে অনেক তথ্য উপাত্ত সম্পর্কে জানতে পারবে এবং শিখতে পারবে ।
পরিশেষে প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম সবার কাছে এমন মহৎ কাজের সহযোগিতা চেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com