বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রাজিবপুরে ভারত বাংলার যৌথ হাট খোলার সিদ্ধান্ত

Reading Time: < 1 minute

মোঃ শরিফুল ইসলাম, রাজিবপুর, কুড়িগ্রাম :
করোনা-১৯  ভাইরাস থাকায় বন্ধ ছিলো বাংলাদেশ ভারতের যৌথ বর্ডার হাট। তিন বছর পর খোলা হচ্ছে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় অবস্থিত ভারত-বাংলা যৌথ হাট। করোনা মহামারির কারণে বন্ধ থাকা বর্ডার হাট খুলে দেওয়া হবে আগামী  ডিসেম্বরের প্রথম সাপ্তাহে।  মঙ্গলবার (১৫ নভেম্বর) বাংলাদেশ-ভারত দুই দেশের যৌথ আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা প্রশাসক মো. রেজাউল করিম ও ভারতের দক্ষিণ আমপাতি জেলা প্রশাসক জি ক্ষারমাওফ্লাং। বাংলাদেশের পক্ষে আলোচনাসভায় অংশ নেন কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী, রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্ত্তী , রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই সরকার এবং ভারতের পক্ষে থেকে অংশ নেন দক্ষিণ আমপাতি জেলা প্রশাসক জি ক্ষারমাওফ্লাং, অতিরিক্ত জেলা প্রশাসক কে সাংমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শ্রীমতী লিনা।  এ ছাড়াও দুই দেশের বিজিবি, বিএসফ ও বর্ডার হাটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com