বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

রাজিবপুরে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত 

Reading Time: < 1 minute

মোঃশরিফুল ইসলাম, রাজিবপুর, কুড়িগ্রাম :
কুড়িগ্রামের রাজিবপুরে বাল্য বিয়ে,নিরাপদ ইন্টারনেট ব্যবহার,অপহরণ,ইভটিজিং,নারী নির্যাতন ও মাদক  সেবন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৪ নভেম্বর) কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজিবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা আওয়ামিলীগের সভাপতি আব্দুল হাই সরকার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ,রাজিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিজল ইসলাম সজল বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম সোনা সহ প্রমুখ।  এসময় স্কুলটির শিক্ষার্থীদের উদ্দেশ্যে কুড়িগ্রাম পুলিশ সুপার বলেন,দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য তোমাদের নেতৃত্ব দিতে হবে।তোমাদের ভালোভাবে পড়াশোনা করে রাজিবপুরকে পরিবর্তনের মাধ্যমে আগামীতে এক সোনালী রাজিবপুর হিসেবে গড়ে তুলতে হবে এবং জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিয়ে রাজিবপুর তথা দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আলোচনা সভা শেষে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে সম্প্রতি এক প্রতিযোগিতায় বিজয়ী হওয়া রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থীকে পুরুষ্কার তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com