শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

রাজিবপুর ক্রিয়া  প্রতিযোগিতা  সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মোঃ শরিফুল ইসলাম, রাজিবপুর কুড়িগ্রাম:
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় রাজিবপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী (২২,২৩ ফেব্রুয়ারী) বার্ষিকক্রিয়া  প্রতিযোগিতা,  সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে দুই দিনব্যাপী  কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলা,নাচ, গানে অংশ গ্রহণ করে শিক্ষার্থীর পাশাপাশি  শিক্ষকেরা ফুটবল  প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ  জাকির হোসেন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।  প্রধান অতিথি তার বক্তব্যে উক্ত অনুষ্ঠানের বেলুন উড়িয়ে উদ্বোধনী ঘোষনা করেন, শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন ‘শুধু পড়াশোনা নয়, খেলাধুলা, সাংস্কৃতির পাশাপাশি আলোকিত মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আকবর হোসেন হিরো, উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  হুমায়ুন কবির ছকুসহ আরো অনেকেই। এসময় প্রধান শিক্ষক জনাব আজিম উদ্দিন বক্তব্যে  স্কুলের মাঠটি সংস্কার করা ও একটি ভবনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com