বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

রাতভর বৃষ্টিতে কমছে না ভোগান্তি, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা:

বুধবার সারা রাত বৃষ্টির পরেও আবহাওয়ার উন্নতির আপাতত কোনও আশা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টার রাজ্যের বিভিন্ন অংশে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টার তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৮ শতাংশ। বুধবার রাজ্যে বৃষ্টি হয়েছে মোট ১৪৪.৫ মিলিমিটার।

বুধবারের রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রাজ্যের একাধিক জেলা। জলমগ্ন হয়েছে কলকাতার একাধিক অংশ। জল জমেছে সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, পার্ক সার্কাস, বেহালা, যাদবপুরের বিস্তীর্ণ এলাকা। কলকাতা পুরসভার তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, একাধিক লকগেট খুলে দেওয়া হয়েছে। দ্রুত জল নেমে যাবে।

গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি হওয়ায় দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার অনেকাংশে জল জমে গিয়েছে। জল জমেছে রাজপুর-সোনারপুর পুরসভায় অঞ্চলের বেশির ভাগ অংশে। জেলা থেকে খবর পাওয়া গিয়েছে বাঁকুড়ার উপর দিয়ে বয়ে চলা নদীগুলি ফুঁসছে বৃষ্টির দাপটে। গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী নদীর জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com