বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

রামগড়ে ইউপিডিএফ’র হামলায় ৩বাঙ্গালী  আহত

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে ৩বাঙ্গালীকে পিটিয়ে গুরুতর আহত করেছে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ(প্রসিত)।শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার দিকে  উপজেলার ১নং ইউনিয়নের প্রেমতলা এলাকায়  ঘটনাটি ঘটে। আহতরা হলো নুরপুর এলাকার সাইফুল ইসলাম(২৮), বল্টুরাম টিলার বাসিন্দা সিএনজি চালক আবুল কালাম(৫৫) ও বল্টুরাম টিলার সাইফুল ইসলাম (২২)। আহতরা বর্তমানে রামগড় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আহত সাইফুল বলেন, প্রতিদিনের মত জঙ্গলে বন্য মোরগ ধরতে গেলে কিছু উপজাতীয় যুবক তাকে অহেতুক পিটিয়ে জখম করে আন্তুুপাড়ায় নিয়ে আটকে রাখে। আরেক আহত আবুল কালাম জানান, ইউপিডিএফ এর এরিয়া কমন্ডার সজল আমাকে আর আমার মেয়ের জামাইকে ফোন করে প্রেমতলা যেতে বলে। তাঁর কথামত প্রেমতলাতে গেলে আমাদের আটক করে বেদম পেটাতে থাকে। আমরা কারন জানত চাইলে আরো বেশি পেটাতে থাকে। পিটানোর পর তাদের ৩জনকে ছেড়ে দিলে লোকজন তাদের হাসপাতালে নিয়ে আসে। রামগড় থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ জাকারিয়া জানান, আহত ৩জনের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনায় অভিযোগ পেলে ব‍্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রামগড় উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com