বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রামগড়ে ২ ভুয়া চিকিৎসকের দণ্ড 

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে চক্ষু চিকিৎসার নামে প্রতারণার দায়ে দুজনকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় চক্ষু শিবির পরিচালনায় ব্যবহৃত যত্রাংশ জব্দ করা হয়। শনিবার(২৪ ডিসেম্বর) দুপুরে রামগড় পৌরসভার সদু কার্বারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভুয়া চক্ষু শিবির থেকে তাদের আটক করে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিষ্ট্রেট  মানস চন্দ্র দাস। দণ্ডপ্রাপ্তরা হলো, গোলাম মহিউদ্দিন চৌধুরী সোহেল(৪২) ও তার সহযোগী মো: উজ্জল খান(৪২)। সোহেল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামের বাসিন্দা মতিউর রহমানের ছেলে ও উজ্জল খান নেত্রকোনা জেলা সদরের মালনী গ্রামের বাসিন্ধা মো. রমজান খানের ছেলে। জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালের নামে বিশেষজ্ঞ ডাক্তারের নাম ব্যবহার করে বিভিন্ন স্কুল মাদ্রাসায় চক্ষু ক্যাম্প পরিচালনা করে আসছিলেন। এর আগে ক্যাম্প এলাকায় ব্যাপক প্রচার প্রচারণা চালান তারা। প্রচারপত্রে এবং প্রেসক্রিপশন প্যাডে বিশেষজ্ঞ চিকিৎসক না হয়েও ‘বিশেষজ্ঞ’ পদবীও ব্যবহার করেন। এছাড়া অনুমতিবিহীন চক্ষু শিবির পরিচালনা, রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং যে হাসপাতালে তারা কর্মরত নয় সে সকল হাসপাতালের ঠিকানা ব্যবহার করে প্রচারণা চালিয়ে রোগীদের সাথে প্রতারণা করার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাস জানান, তাদের অপরাধ প্রমাণিত হওয়ায় দুই জনকে এক লাখ করে দুই লাখ টাকা এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com