বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রামগড়ে অবৈধভাবে উত্তোলনকৃত বালু ও পাম্প মেশিন জব্দ

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে অবৈধভাবে উত্তোলনকৃত বালু ও পাম্প মেশিনসহ অন্যান্য সামগ্রী জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার(৩১ আগষ্ট) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাতের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। তবে এ সময় সকলে পালিয়ে যায়। জব্দকৃত বালু  ও মালামাল নিলামে দেয়ার প্রক্রিয়া চলছে।
ইউপি সদস্য আব্দুল লতিফ পিলাক খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বলে জানা গেছে।
জানা  যায়, রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে গভীর জঙ্গল ঘেরা পিলাক খালের হাছনরাজা ঘাট এলাকায় গত কয়েক  বছর ধরে শক্তিশালী পাম্প মেশিনের মাধ্যমে খাল থেকে বালু উত্তোলন করা হচ্ছিলো। নির্বাহি ম্যাজিস্ট্রেট  খন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত জানান, অভিযানের খবর পেয়ে অবৈধ বালু মহালে নিয়োজিতরা পালিয়ে যায়। বালু মহালটির মালিক ইউপি সদস্য আব্দুল লতিফকে খবর দেয়া হলেও তিনি গা ঢাকা দিয়েছেন। জব্দকৃত বালু ও অন্যান্য সামগ্রী নিলামে বিক্রি করে সরকারি রাজস্ব তহবিলে জমা করা হবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com