শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

রামগড়ে ইউপিডিএফ কর্তৃক চালক-হেলপারসহ ৩বাঙ্গালী অপহৃত

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন,খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে চাঁদার দাবীতে বনবীথি ও মধুপুর এলাকা থেকে দু’টি কাভার্ড ভ্যান ও দু’টি পিকআপ গাড়ীর ৩চালক-হেলপারকে অপহরণ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।সোমবার(১০ সেপ্টেম্বর’২৩) দিবাগত রাত্রে এ অপহরণের ঘটনা ঘটনায় আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদ সন্ত্রাসী প্রসীত বিকাশ খীসার মূলদল।স্থানীয় সূত্রে জানা যায়, এ সড়কে চলাচলরত যানবাহন থেকে প্রতিনিয়ত চাঁদা আদায় করে আসছে সন্ত্রাসী গ্রুপটি। মোটা অংকের চাঁদা দিতে ব্যর্থ হলে মারধর, গাড়িতে আগুন এবং অপহরণের ঘটনা সংঘটিত করে।বিগত কয়েক বছরে ১৭টি যানবাহনে চাঁদার জন্য আগুন দিয়েছে এবং মোট ৯জনকে অপহরণ করেছে। এর মধ্যে ৬জন মুক্তিপণ দিয়ে ফেরত এসেছে বাকিদের কোন সন্ধান পাওয়া যায়নি।এ সড়কে প্রায়শই, চাঁদাবাজি, অপহরণ এবং নাশকতামূলক ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে দেখেনি বলে অভিযোগ করেন, মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।উক্ত এলাকায় সেনা ক্যাম্প না থাকায় অপহৃতদের উদ্ধারে বিশেষ তৎপরতা নেই। বিজিবি ও পুলিশের যৌথ দল উদ্ধার অভিযান চালালেও আশানুরূপ কিছু নেই। স্থানীয় অধিবাসীরা উক্ত এলাকায় পাহাড়ি-বাঙ্গালীদের নিরাপত্তা নিশ্চিতে সেনাক্যাম্প মোতায়েনের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com