বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রামগড়ে দুই দলের  কর্মসূচি ১৪৪ধারা জারি

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে একই সময়ে একই স্থানে বিএনপি ও ছাত্রলীগ পৃথক কর্মসূচির ডাক দেয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সোমবার রামগড় পৌরসভার মাস্টারপাড়া থেকে পৌর ভবন ও তৎসংলগ্ন এলাকায় ১৪৪ধারা জারি করেছে।
রবিবার(২৮ আগস্ট) রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত ১৪৪ধারা জারি করেন।
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও পুলিশের গুলিতে ভোলায় দুই নেতা হত্যার প্রতিবাদে সোমবার(২৯ আগস্ট) রামগড় সরকারি বিদ্যালয় সংলগ্ন স্মৃতিসৌধের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা দেয় উপজেলা বিএনপি। একই সময়ে একই স্থানে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে শোক শোভাযাত্রা ও আলোচনা সভার কর্মসূচির ডাক দেয় উপজেলা ছাত্রলীগ।
ছাত্রলীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার(২৯ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রামগড়ে ১৪৪ধারা জারি করে রামগড় উপজেলা প্রশাসন। এই সময়ের মধ্যে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল, লোক সমাগম এবং ৪জনের অধিক ব্যক্তির একত্রে চলাচল নিষিদ্ধ করা হয়।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, একই সময়ে এবং একই স্থানে দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রামগড় পৌরসভার মাস্টার পাড়া(সিনেমা হল) থেকে রামগড় পৌরভবন পর্যন্ত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ধারা মতে ১৪৪ধারা জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com