মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

রামগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির রামগড়ে পরিত্যাক্ত পুকুরে গোসল করতে নেমে মো. শরিফুল ইসলাম ফরহাদ(১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(১৮ আগস্ট) বেলা ২টার দিকে দক্ষিণ কালাডেবা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু পৌরসভার সম্প্রুপাড়া গ্রামের মো. তাজুল ইসলামের বড় ছেলে ও উত্তর লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। জানা যায়, সকালে শরিফুল তার মামা নুর নবীর বাড়িতে বেড়াতে আসে। দুপুরে তিনজন মিলে এলাকার একটি পরিত্যাক্ত পুকুরে গোসল করেতে যায়। সবার আগে শরিফুল পানিতে লাফ দেয়ার বেশ কিছু সময় পরও তার কোনো সাঁড়াশব্দ না পেয়ে অপর দুই শিশু চিৎকার শুরু করে। এতে বাড়ির লোকজনরা এসে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু শরিফুলের কোনো খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তার দেহ উদ্ধার করা হয়। রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫মিনিট পর শিশুটিকে উদ্ধার করি এবং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com