মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

রামগড়ে প্রায় ৫ লক্ষ টাকার ভারতীয় মাদক জব্দ

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন,খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে টাস্কফোর্সের অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৯২বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার বাজার মূল্য ৪লক্ষ ৮৭হাজার টাকা। শুক্রবার(২২ ডিসেম্বর)ভোর সাড়ে ৪টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের ভারত সীমান্তবর্তী মন্দিরঘাট এলাকায় টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বিজিবির রামগড়স্থ ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেব প্রিয় দাশসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে রামগড় পৌরসভাধীন ২২১৬/৬ আরবি সীমান্ত পিলারের মন্দিরঘাট এলাকায় টাস্কফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সীমান্ত হতে ৫০গজ বাংলাদেশ অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৪৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৯২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। অভিযানের টের পেয়ে চোরাকারবারীরা ভারত থেকে পাচার করে আনা এসব মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।
জব্দকৃত মাদক বিজিবির ব্যবস্থাপনায় ধ্বংস করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com