রবিবার, ১৯ Jul ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

রামগড়ে বিজিবি’র অর্ধ কোটি টাকার ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির রামগড়ে বিভিন্ন সময়ে বিজিবি’র অভিযানে আটককৃত ৭প্রকারের প্রায় ৫৩লক্ষ ১২হাজার ৩২৫টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ৪৩বিজিবি’র রামগড় ব্যাটালিয়ন সদরের বাস্কেট গ্রাউন্ডে অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ হাফিজুররহমানের উপস্থিতিতে এসব অবৈধ মাদক দ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবি ৪৩জোনের অধিনায়ক লে.কর্ণেল মোঃ হাফিজুর রহমান বলেন, ২১সেপ্টেম্বর ২০১৬ থেকে ৩১জুলাই ২০২২পর্যন্ত রামগড় ব্যাটালিয়ন কর্তৃক বিভিন্ন সময়ে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকানা বিহীন পরিত্যাক্ত অবস্থায় বিভিন্ন স্থান হতে ৫৩লক্ষ ১২হাজার ৩২৫টাকা মূল্যমানের ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে। যা আজ আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হলো।
ধ্বংসকৃত ভারতীয় মাদকদ্রব্যের মধ্যে রয়েছে বিভিন্নপ্রকার মদ ৩হাজার ২৫৪বোতল, বিয়ার ২৩১বোতল,ফেনসিডিল ৫৫০বোতল, ইয়াবা ট্যাবলেট ১০৫পিস, গাঁজা সাড়ে ১৮কেজি, চেলাই মদ সাড়ে ৭০লিটার ও ৯৫প্যাকেট, মৃত সঞ্জীবনীসোরা ৫বোতল।
এ সময় খাগড়াছড়ি জেলার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, পৌর মেয়র রফিকুল আলম কামাল, মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান,খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবদুল হালিম রাজ, রামগড় থানার ওসি মিজানুর রহমান, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com