শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

রামগড়ে ভারতীয় চিনি উদ্ধার আটক একজন

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে অবৈধ পথে আসা ৫৪০কেজি ভারতীয় চিনিসহ চোরাকারবারি মোঃ বাবু(২১)কে আটক ক‌রেছে পুলিশ।
বুধবার (৬ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম(বার) এর দিক-নির্দেশনায় রামগড় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
রামগড় থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মাদ ফকরুল ইসলাম এর নেতৃত্বে চৌকস পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানাধীন রামগড় পৌরসভাস্থ ফেনীরকুল এলাকায় জনৈক কালা মিয়ার বসত ঘর থেকে তল্লাশী করে ১১(এগার) বস্তা ভারতীয় চিনিসহ মোঃ বাবু(২১)কে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ১১ বস্তা ভারতীয় চিনি যার ওজন সর্বমোট ৫৪০ কেজি এবং আনুমানিক বাজার মূল্য ৭০হাজার ২শত টাকা উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, একটি স্বার্থন্বেষী মহল দেশের নিত্য দ্রব্য মুল্যের বাজার অস্থীতিশীল করার জন্য এবং অসাধুভাবে অধিক লাভের আশায় এ গর্হিত অপরাধমুলক কার্যক্রম করে আসছে। এই চোরাচালান রোধসহ চোরাচালান চক্রের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিতে গোয়েন্দা নজরদারি ও সকল আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com