বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রামগড়ে ২লাখ টাকার ফার্নিচার ও মাদকদ্রব্য আটক

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় জোন এলাকায় বিভিন্ন প্রকার কাঠের ফার্নিচার এবং ভারতীয় মদ আটক করেছে ৪৩বিজিবি। সোমবার(১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জেলার রামগড় থানার অন্তর্গত কাশিবাড়ী বিওপির বড়খেদা এলাকা হতে মালিকবিহীন ভারতীয় মদ আটক করা হয়। যার বাজার মূল্য ৩৬হাজার টাকা। আটককৃত ভারতীয় মদ রামগড় থানায় জিডি করা হয়েছে, পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।  এছাড়াও ১৮সেপ্টেম্বর’২২ সোয়া ৬টায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ চেকপোষ্ট এর একটি টহল দল কর্তৃক চট্রগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোস্ট এলাকায় মালিকবিহীন আকাশমনি কাঠের বিভিন্ন ধরনের ফার্নিচার আটক করা হয়, যার বাজার মূল্য, ১লক্ষ ৬০টাকা। আটককৃত আকাশমনি কাঠের বিভিন্ন প্রকার ফার্নিচার কয়লারমুখ বনবিট অফিসে জমা করা হয়েছে। রামগড় ৪৩বিজিবির অধিনায়ক হাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান বিরোধী অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com