শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া তারসহ তিনজন আটক 

Reading Time: < 1 minute

সোহেল রানা, বাগেরহাট:
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে থেকে  চুরি হওয়া তামার তারসহ তিন জনকে আটক করেছে  র‍্যাব। সোমবার (০৩ অক্টোবর) রামপাল থানাধীন তমা ব্রীজ এলাকায় র‍্যপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব – ৬) অভিযানে  তাদেরকে আটক করা হয়। আটকের সময়  তাদের কাছ থেকে চুরি হওয়া ১৫৫ কেজি তামার তার উদ্ধার করা হয়।  যার বাজার মূল্য ২ লক্ষ ৩২ হাজার ৫০০ টাকা। এছাড়া তাদের ব্যবহিত  ২টি মোবাইল ফোন এবং কিছু নগদ টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব ৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ । আটককৃতরা হলেন,রামপাল উপজেলার কাপাসডাঙ্গা গ্রামের মো. মনিরুজ্জামান ওরফে জামাল শেখ(৫৮), আদাঘাট এলাকার মো. ফরিদ শেখ (৪৫) ও আল-আমিন শেখ। র‌্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে অভিযান শুরু করি। অভিযান চালিয়ে তামার তারসহ তিন চোরকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com