বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

রামেক হাসপাতালে করোনায় আরও ১৭ জনের মৃত্যু পাবনার ৫জন

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও করোনা উপসর্গে ১২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে নয়জন পুরুষ ও আটজন নারী ছিলেন। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে মারা গেছেন তারা। এরআগের ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু হয়েছিল। ফলে একদিনের ব্যবধানে আবার মৃত্যুর সংখ্যা মাত্র একজন কমেছে রামেক হাসপাতালের করোনা ইউনিটে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে রাজশাহী জেলার চারজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের তিনজন, নওগাঁর একজন, বগুড়ার একজন, পাবনার পাঁচজন ও কুষ্টিয়ার দুইজন। এদের মধ্যে করোনা সংক্রমণে মারা গেছেন রাজশাহীর একজন, নাটোরের একজন, বগুড়ার একজন ও পাবনার দুইজন। আর করোনা উপসর্গে মারা গেছেন রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন, নওগাঁর একজন, কুষ্টিয়ার দুইজন ও পাবনার তিনজন।
রামেক হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪১৫ জন। এরমধ্যে আইসিইউতে ভর্তি ছিলেন ১৯ জন রোগী।
ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৭৭টি নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৩৯ জনের নমুনা পরীক্ষায় ৯৬ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবে মোট ৬১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৬০ জনের করোনা পজিটিভ ফল আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯০ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com