বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রাসেলের বাড়িতে মিষ্টি নিয়ে জেলা প্রশাসক

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট , সিংড়া নাটোর:
নাটোরের সিংড়ায় এক পা দিয়ে লিখে দাখিল পাশ করা অদম্য প্রতিবন্ধী রাসেলের বাড়িতে মিষ্টি ও শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছেন জেলা প্রশাসক মো. শামীম আহমেদ। বুধবার দুপুর ১২টায় সিংড়া পৌরসভার শোলাকুড়া মহল্লায় রাসেলের বাড়িতে উপস্থিত হন তিনি। এক পা দিয়ে লিখে দাখিল পাশ করায় রাসেলকে শুভেচ্ছা জানাতে মিষ্টি নিয়ে যান জেলা প্রশাসক। রাসেলের পারিবারিক খোঁজ-খবর ও বাবা-মায়ের সাথে কুশল বিনিময় করেন নাটোরের ডিসি। এসময় তিনি নগদ অর্থ ও শীতবস্ত্র তুলে দেন রাসেলের হাতে। উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার, সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান, সিংড়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আবু জাফর সিদ্দিকী প্রমুখ। প্রতিবন্ধী রাসেল মৃধা সিংড়া পৌরসভার শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে। শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসা থেকে এ বছর দাখিল পরিক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৩.৮৮ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয় সে। রাসেলের জন্ম থেকেই দুই হাত নেই, ডান পাও নেই। বাঁ পা থাকলেও স্বাভাবিকের চেয়ে অনেক ছোট। জেলা প্রশাসক (ডিসি) মো. শামীম আহমেদ বলেন, রাসেল এক পা দিয়ে লিখে দাখিল পরিক্ষায় পাশ করায় তাকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছি। তার লেখাপড়ার জন্য আর্থিক সহযোগিতা করেছি। জেলা প্রশাসন সবসময় রাসেলের পাশে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com