মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

রাস্তার সংষ্কার কাজে ধীরগতি,জনদুর্ভোগ চরমে

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ,নেত্রকোনা:
নেত্রকোনার বারহাট্টা-মোহনগঞ্জ প্রধান সড়কে চলমান কাজের ধীরগতি হওয়ায় দীর্ঘদিন ধরে সড়কটি দিয়ে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন যানবাহনে চড়ে নিজ গন্তব্যের উদ্দেশে যাওয়া নেত্রকোনা-মোহনগঞ্জগামী যাত্রীদের।বারহাট্টা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের যাতায়াতের জন্য প্রধান সড়ক হিসাবে ব্যবহার করে বারহাট্টা-মোহনগঞ্জ প্রধান সড়কটি। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন উপজেলাবাসী।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সড়কটি (দৈর্ঘ ৬৮৪ মিটার এবং প্রস্ত ৭.৩ মিটার) হিসাবে ঢালাইয়ে করা হচ্ছে। তাছাড়া সড়কের ওপর যত্রতত্র রাখা হচ্ছে নির্মাণসামগ্রী। এতে রিকশা, ইজিবাইক থেকে শুরু করে ছোট-বড় যেকোনো যানবাহনরই ওই সড়কে চলাচল করতে অসুবিধা হচ্ছে। চলাচলের রাস্তায় সারাদিন-রাতই যানজট লেগেই থাকে।এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান কমসংখ্যক শ্রমিক নিয়ে খুব ধীরগতিতে কাজ করছে । এখন পর্যন্ত মূল কাজের অর্ধেকও সম্পন্ন হয়নি।এই প্রকল্পের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মোঃ রুহুল আমিন জানান, এলাকাবাসীর সাময়িক ভোগান্তি হচ্ছে তবে, কাজ দ্রুতগতিতেই হচ্ছে। কার্যাদেশ দেরিতে পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারবে বলে, তারা আসাবাদি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com