শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রিয়া তোমার জন্য আজ জীবন গেল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সৌদিতে যুবকের আত্মহত্যা

Reading Time: < 1 minute

সোহাগ হোসেন, মাদারগঞ্জ জামালপুর :

রিয়া তোমার জন্য আজ জীবন গেল ফেসবুকে পোস্ট দিয়ে সৌদিতে সৈয়দ আল মনছুর ওরফে মাখন ( ২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল ৭ জানুয়ারি বাংলাদেশ সময় সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাখন জামালপুরের মাদারগঞ্জ শহরের চরবওলা গ্রামের সৈয়দ জালাল উদ্দিনের ছেলে। প্রায় ১৪ মাস আগে তিনি জীবিকার তাগিদে সৌদিআরব পাড়ি জমান। তিনি সেখানে সাসকা পেট্রল কোম্পানিতে কাজ করতেন। নিহত মাখনের চাচা ও রুমমেট ইয়াসিন মণ্ডল বলেন, গত ৩ মাস আগে প্রেমের সুত্র ধরে একই উপজেলার চরপাকেদহ ইউনিয়নের ফাজিলপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ের মোছাঃ রিয়ার সাথে মোবাইলের মাধ্যমে বিয়ে হয়। তবে বিয়ের বিষয়টি জানতো না মাখনের পরিবার ও তার সহকর্মীরা। গত ৫ জানুয়ারি মোবাইল ফোনে বিয়ে করা মাখনের স্ত্রী তাকে ছেড়ে অন্যজনকে বিয়ে করেন। এতে মানসিকভাবে কষ্ট পেয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। ইয়াসিন মণ্ডল আরো বলেন,মাখন ও আমি একই রুমে থাকি একই কোম্পানিতে কাজ করি। সকাল ৬টার দিকে বিছানায় না পেয়ে অনেক খোঁজাখুজি করি। না পেয়ে আমি কাজে চলে যাই। সৌদিআরবের সময় সকাল ৯টার দিকে খবর আসে আমার ভাতিজা মাখন বাসার ছাদে গলায় দড়িতে ঝুলে আত্মহত্যা করেছে। নিহত মাখনের লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ নিয়ে গেছে। আত্মহত্যা করার আগে মাখন ফেসবুকে মোবাইলে বিয়ে করা স্ত্রীর রিয়ার ছবি ফেসবুকে দিয়ে লেখেন রিয়া তোমার জন্য আজ জীবন গেল। আত্মহত্যা করা মাখনের বড়ভাই লিখন মিয়া বলেন,আমার ভাই মেয়েটির প্রতারণার জন্য নিজের জীবন দিল। আমরা এর বিচার চাই।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com