শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

রুয়েটে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১২ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন নির্মাণ কাজে বালুর পরিবর্তে পিলারের চারপাশে মাটি দ্বারা ভরাটের অভিযোগ উঠেছে। অথচ সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজনের দাবি, ভরাটের ক্ষেত্রে মাটি ব্যবহার করলেও ভবনের কোনো সমস্যা হবে না। এই কারণে তারা কলামের চারপাশ মাটি দিয়ে ভরাট করেছেন।
রুয়েটের শিক্ষক ও কর্মকর্তারা জানান, বিশ্বাস কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান ১২ তলা বিশিষ্ট প্রশাসন ভবন নির্মাণের কাজটি পেয়েছেন। অনুসন্ধানে জানা যায়, এই ভবন নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস কনস্ট্রাকশনের সঙ্গে রুয়েট প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকা একজন প্রভাবশালী শিক্ষকের শেয়ার রয়েছে। এই কারণে উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম নীতি না মেনে কাজ পরিচালনা করছে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস কনস্ট্রাকশনের সঙ্গে কাজের শেয়ার ও চলমান অনিয়মের বিষয়ে জানতে ওই প্রভাবশালী রুয়েট শিক্ষকের মতামতের জন্য তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও শিক্ষক (ড. মিয়া মোঃ জগলুল সাদাত) ফোন রিসিভ করেননি। এই অনিয়মের বিষয়ে রুয়েটের প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেনের মন্তব্য জানার জন্য রোববার অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com