শনিবার, ২৫ Jul ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

রুশ হামলায় কাজাখস্তান নিহত আটক ৩

Reading Time: < 1 minute

রাসেল আহমেদ, ঈশ্বরদী পাবনা:
পাবনা ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত কাজাখস্তানের এক নাগরিক ছুরিকাঘাতে খুন হয়েছেন। গতকাল শনিবার (২৬মার্চ) সন্ধ্যার পর ঈশ্বরদীর রুপপুর আবাসিক প্রকল্প গ্রিনসিটি প্রকল্পের ৬ নম্বর ভবনের একটি কক্ষে এ ঘটনা ঘটে।এসময় একজন কাজাখস্তানের নাগরিক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে তিন বেলারুশ নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহতের নাম ভ্লাদিমির (৫২)।পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করে জানান, আর্থিক লেনদেনের বিষয় নিয়ে কয়েকজন বেলারুশীয় নাগরিকের সঙ্গে কাজাখস্তানের ওই নাগরিকের মধ্যে সৃষ্ট মারামারির ঘটনায় এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।নিহত কাজাখস্তানের নাগরিক ভ্লাদিমির রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিকিম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে আর্থিক লেনদেন নিয়ে বেলারুশ নাগরিকদের সাথে কাজাখস্তান নাগরিক ভ্লাদিমির’র দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জেরে শনিবার সন্ধ্যার পর গ্রিনসিটি প্রকল্পের ৬ নম্বর ভবনের একটি কক্ষে ছুরিকাঘাতে তিনি মারা যান। আহত হন আরেকজন।নিহত কাজাখস্তান নাগরিকের পিঠের দিকে ৪-৫টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনা জানার পর পুলিশ ঈশ্বরদী উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে রুপপুর প্রকল্পের গ্রিনসিটির আবাসিক ভবনে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ভাষাগত সমস্যার কারণে পুরো ঘটনা বুঝতে সমস্যা হচ্ছে পুলিশের। পরে বিস্তারিত জানানো যাবে বলে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com